রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

পাবনায় ডিবির অভিযানে বার্মিজ ওয়ান শুটার উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

পাবনায় অস্ত্র মামলায় গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রাম থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে নবাগত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূরের তত্ত্বাবধানে ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. জাকারিয়া মাসুদ ও এসআই মহিদুলের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা গেছে, পাবনা থানার অস্ত্র আইনের মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬-এর গ্রেফতার আসামি মো. জাহাঙ্গীর হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেখানো মতে সুখচর এলাকায় তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রাখা গোবরের ঘষির বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এর আগে ওই আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র উদ্ধারে ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর