সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

পাবনায় ইয়াং জার্নালিস্টের উদ্যোগে বৃক্ষরোপণের করেন ভুমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শনিবার ২ এপ্রিল বিকেলে পাবনা সার্কিট হাউজ চত্বরে কাঠবাদামের চারা রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব ও বহুদূর প্রসারী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৪ এপ্রিল পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান, সহ-সভাপতি আর কে আকাশ, সাধারণ সম্পাদক রনি ইমরান, সদস্য তরু তমালসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণে সহযোগিতা করেন বাংলাদেশের জলবায়ু ও সবুজায়নের চেয়ারম্যান পরিবেশবিদ মো. নুরুল ইসলাম কামাল। উষ্ণায়ন ও পরিবেশগত পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণের উদ্যোগ আগামীতে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর