পাবনার চাটমোহরে গুনাইগাছা ঐতিহ্যবাহী চড়কবাড়ি মন্দিরে গত রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রীশ্রী মহাদেব ও চড়ক পূজা। আজ মঙ্গলবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। পূজার পুরোহিত অম্লান ভট্টাচার্য জানান, চড়ক পূজার মধ্য ছিল সকল জীবের কল্যাণে প্রার্থনা, ভোগের হাজরা, হাজরা, ভরন, শিবকালী নেত্যৃ, নিমাই নাচ ও পূজা অর্চেনা। মন্দিরের সভাপতি শ্রী হারাধন দাস বলেন, বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে।
গুনাইগাছা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মন্দিরে সাধারণ শ্রী রিপন কুমার দে জানায়, ২১৬ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী মহাদেব ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। সকল জীবের কল্যাণের স্বার্থে এই পূজা অনুষ্ঠিত হয়।