শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

লামায় পারিবারিক সালিশি বৈঠকে যুবক খু*ন ও আটক ৫

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক সালিশি বৈঠকে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামালের তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং তার স্ত্রী হালিমা বেগম (৫০)
ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর রহমানের বড়ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল।
বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর