শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

পাবনায় বিশেষ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। পাবনা সদর উপজেলার অনন্ত বাজার এলাকার “এনআর ইলেকট্রনিক্স” দোকানের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ মনির হাসান (৪৮) ও জিয়াউল মোল্লা ওরফে জিয়া (৪১) গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মনির পাবনা সদর থানার কাচারীপাড়ার মৃত আমান উল্লা খানের ছেলে ও জিয়া থানার গোপালপুর মহল্লার মৃত হাকিম উদ্দিন মোল্লারছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ মে) রাত ৯টা ৪০ মিনিটে এ অভিযান চালানো করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো: রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করে জেলা যাতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, পাবনাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর