শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় চেক জালিয়াতির মামলায় দণ্ডিত আসামি গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতির মামলায় আদালতের রায়ে দণ্ডিত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ইয়াহিয়া (৪৫)। তিনি খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের আজগর আলীর ছেলে ও ঐ গ্রামের স্থায়ী বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, ইয়াহিয়ার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় দায়ের করা সিআর ৯৩/১৮ (ভাঙ্গুড়া) নম্বর মামলায় এনআই অ্যাক্ট, ১৮৮১–এর ১৩৮ ধারায় আদালত ১০ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াহিয়া দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে চেক প্রদান করতেন। এসব চেক ব্যাংকে উপস্থাপন করার পর ডিজঅনার হওয়ায় একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে চাটমোহর থানায় অন্য একটা চেক জালিয়াতি মামলা রয়েছে। এছাড়াও অন্য কোনো মামলা রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর