শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চাটমোহরে জমি বিরোধকে কেন্দ্র করে ট্র্যাক্টর ভাঙচুর ও ডিজেল নষ্টের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ট্রলি ট্র্যাক্টরে ভাঙচুর ও ডিজেল নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাজিব হোসেন চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজিব হোসেন আফ্রাতপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তার দাবি, ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তার বাড়ির পিছনে নিজ জায়গায় রাখা একটি ট্রলি ট্র্যাক্টরের তেলের পাইপ, ডাইনামার তারসহ অন্যান্য যন্ত্রাংশ কেটে ফেলা হয়। এছাড়া প্রায় ৬০ লিটার ডিজেল ট্র্যাক্টরের ট্যাংক থেকে ছড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

ঘটনাটি প্রথম লক্ষ্য করেন রাজিব হোসেনের মা মোছা হাজেরা খাতুন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। অভিযুক্তরা হলেন মোঃ আব্দুল্লাহ ও মোঃ ফরিদ হোসেন, যাদের সাথে ভুক্তভোগীর জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি জানাতে গেলে অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি-ধামকি প্রদান করে। এতে পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর