মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ার অষ্টমনিষায় জাতীয় শোক দিবস পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

শনিবার(১৫ আগস্ট)সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অষ্টমনিষা ইউনিয়ন দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে শোক র‌্যালী অষ্টমনিষা ইউনিয়ন দলীয় কার্যালয় থেকে বের হয়ে অষ্টমনিষা ইউনিয়ন পরিষধ প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সরকার। আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টমনিষা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ সরকার, সাংগাঠনিক সম্পাদক আক্তার হোসেন,সাবেক অষ্টমনিষ ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মজির হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক জহির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আলী, যুগ্নসাধারণ সম্পাদক সাহাদত হোসেন, আওয়ামীলীগ নেতা মোমিনুল ইসলাম,জাকির হোসেন, প্রতিদিনেব সংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি সিরাজুল ইসলাম আপনসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও সাধারণ জনগণ। এছাড়া ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর