মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযানে তিন ব্যক্তির জেল ও জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

অমিত চৌধুরী, ঈশ্বরদী প্রতিনিধি,পাবনা :

বুধবার দিনব্যাপি পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ’-সম্পত্তি বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদী জংসন স্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী বিভাগীয় ভূ’-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। এ সময় পাকশী বিভাগীয় বৈদ্যতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন মাহমুদ,রেল ও বেঙ্গল থানার কর্মর্তাবৃন্দসহ সংশ্লিট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন অভিযানে ১১০ টি অবৈধ বাসাবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে তোফাইল হোসেন,সুমন ও মাসুম নামের তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৭ দিন থেকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পাকশী বিভাগীয় ভ’সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সাংবাদিকদের জানান, রেলওয়ের জমির ওপর গড়ে ওঠা অবৈধ সকল বাসাবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর