শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রূপপুর প্রকল্পের গ্রিনসিটির চারতলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিনসিটির চারতলা ভবনের জানালা থেকে লাফ দিয়ে রুশ নাগরিক এক নারীর মৃত্যু হয়েছে বলে প্রথমিকভাবে খবর পাওয়া গেছে। শনিবার (৪ ডিসেম্বর) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত পোশতারুক সেনিয়া (৪০) রূপপুর প্রকল্পের ঝসঁ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার পরপরই গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

গ্রিনসিটি সূত্রে জানা যায়, ওই রুশ নারী এবং তার স্বামী একই ফ্লাটে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটি সদস্যরা তাদের অফিসে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর