শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

চাটমোহরে পুলিশের মাদকবিরোধী অভিযান

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:২৯ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চাটমোহর থানা পুলিশ সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি মথুরাপুর ইউনিয়নের মিশন গেট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।
এই অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের গতিবিধি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য জব্দ এবং অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাবনা জেলা পুলিশের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মাদকমুক্ত সমাজ গঠনে চাটমোহরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন। কোনো মাদক সংক্রান্ত তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা হটলাইনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের ছায়া থেকে যুবসমাজকে রক্ষায় পুলিশের এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
চাটমোহর থানা পুলিশের এই সাহসী পদক্ষেপ মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর