শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে আহত ৩

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে পৌর সদরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। তারা তিনজনই কয়েক মিনিটের ব্যবধানে ওই মাঠের মধ্য দিয়ে রাস্তা ধরে গন্তব্যে যাচ্ছিলেন। আহত তিনজন হলেন- রেনু খাতুন (৬২), শাজাহান আলী (৪৮) ও জব্বার আলী (৪২)। আহত দুইজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আহত বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্য দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন দিক থেকে শিয়াল এসে পায়ে কামড়ে ধরে। এ সময় তার চিৎকারে মাঠের মধ্যে কোন লোকজন না থাকায় কেউ এগিয়ে আসে নি। পরে তিনি নিজেই তার পায়ের জুতো দিয়ে প্রায় দশ মিনিট ধরে আঘাত করার পর শিয়াল তাকে ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে তার কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় একই কায়দায় ওই শিয়াল দুজনকে কামড়ে আহত করে। এ ঘটনার পর পরই স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করে ওই শিয়ালকে পিটিয়ে মেরেছে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারিভাবে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিনের সরবরাহ নেই। সে কারণে আহতদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাহির থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর