মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলার ঈশ্বরদীর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার রাত সাড়ে আটটায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈশ্বরদীর উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে আলোচনায় সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, এ্যাড.হেদায়েত-উল হক,বিপুল জোয়ার্দার, আশরাফুল আবেদীন, সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,পায়েল হোসেন রিন্টু,মজিবর রহমান খান, মামুনুর রহমান, জিএম দোলন, মোস্তাক আহমেদ টনি, তুহিন হোসেন, সবুজ মোল্লাহ, তালুকদার রাসেল ও পাবনার সাংবাদিক ফজলুল হকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ঈশ্বরদীর রেলগেটে ফ্লাইওভার, স্টেডিয়াম, রিমডেলিং রেলস্টেশন নির্মাণ ও ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

 

এছাড়া সবজি প্রধান এলাকা ঈশ্বরদীতে কৃষিবিশ্ব বিদ্যালয়,পাবলিক লাইব্রেরী, নদী বন্দরসহ প্রয়াজনীয় অবকাঠামো স্থাপনের উপর গুরুত্বারোপ করে বক্তারা, মৈত্রী ট্রেনে যাত্রী সাধারনের ভ্রমন সুবিধা সৃষ্টি করন, মাদক মুক্ত ঈশ্বরদী ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি ও বিনোদনের পরিবেশ সৃষ্টির লক্ষে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের ভুমিকা রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। আলোচনা সভায় ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলায় প্রধানমন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়।

একই সভায় পাবনা থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আগত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ও দৈনিক লাখো কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি মোঃ ফজলুল হককে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।এসময় সাাংবাদিক ফজলুুল হক বলেন ঈশ্বরদী থানার সামনে থেকে শুরু করে অালহাজ্ব মোড় পর্যন্ত পাঁকা রাস্তার বেহাল দশা রাস্তা সংস্কারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর