মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিস:

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নাজমুল হক প্রমুখ।

 

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজর্ ঞ্জু ও আজিদা পারভিন পাখি,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা। সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের সাথে দিবসটি উদযাপনের জন্য জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে কর্মসূচী গ্রহন করা হয়। এগুলোর মধ্যে উপজেলা পরিষদে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতি মুড়্যালে পুষ্পস্তবক অর্পণ,সরকারি-বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা,বৃক্ষরোপণ কর্মসূচী,মসজিদ-মন্দির ও গির্জায় দুপুরে বিশেষ প্রার্থনা উল্লেখযোগ্য।

 

এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বঙ্গবন্ধুর জীবনের উপর ভারচ্যুয়াল বক্তৃতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকণ প্রতিযোগিতা (অন-লাইন)। সভা শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের শিশু পার্কে বৃক্ষ রোপণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ,মেয়র গোলাম হাসনাইন রাসেল ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর