মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে অস্ত্র সহ আটক ৩

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয় পরিষদ সদস্য ঝাঁকড়া গ্রামের কামাল হোসেনকে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার স্থল থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করে চাটমোহর থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আগেরদিন সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ বৈঠক করাকে কেন্দ্র করে ঝাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলা চেষ্টার সময় গ্রামবাসী তিন ব্যক্তিকে আটক করেন। পরে আটককৃতদের নিকট থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করেন।

আটককৃতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিসুর রহমান (৪৬), আরিফুল ইসলাম (২৪) ও একই উপজেলার দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।

জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন যাবত ঝাঁকড়া পশ্চিম পাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিস দেওয়া ছিল ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। এই শালিস বৈঠক নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার রাতে ইউপি সদস্য কামাল হোসেনের বাড়ির সামনে গিয়ে কামাল হোসেনের সাথে বাক বিতন্ডা বাধায়। এক পর্যায়ে কামাল হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং তাদের কাছে রক্ষিত অস্ত্র দিয়ে মারতে উদ্যত হয়। কামাল হোসেনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক সহ শুটারগান ও চাইনিজ কুড়াল জব্দ করেন।

এ বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম জানান, জমি ভাগাভাগির জের ধরে তারা এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক এবং অস্ত্র জব্দ করি। এ বিষয়ে সোমবার রাতেই মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর