মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ব্রিজ নির্মাণের এক বছরেই সংযোগ সড়কে ধ্বস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদের উপর পোনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধনের বছর না যেতেই দুই পাশের সংযোগ সড়ক ধ্বসে গেছে।

সরেজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদের উপর ৯ হাজার মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ২শত ২ টাকা ব্যয়ে নির্মাণ করে।

গত বছরে ২৭ ফেব্রুয়ারি সাবেক ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি ব্রিজটি উদ্বোধন করেন। ব্রীজ নির্মাণের এক বছরের মাথায় সংযোগ সড়ক ধ্বসে যোগাযোগের বিঘ্ন ঘটছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে।

সাবেক ইউপি সদস্য বাবলুর রহমান বাবলু বলেন, ব্রিজ সাথে সংযোগ সড়কের প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই করে নাই । আওয়ামী লীগের সাবেক এমপি মো. মকবুল হোসেন ও টিকাদার লাখ লাখ টাকা লুটপাট করে খেয়েছে। তা না হলে এমন অবস্থার সৃষ্টি হতো না।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আলগা বালি-মাটির উপর ইটা বিছিয়ে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছে। বর্ষে মৌসুমে সামান্য বৃষ্টির পানিতে একাধিক স্থানে ধসে গেছে। ভারী পরিবহন চলাচল করতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃপক্ষ কাজের মান পরীক্ষা করলেই অর্থ লুটের বিষয়টি বেরিয়ে আসবে। সেই সঙ্গে সড়ক সচলের উদ্যোগ করবেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলছেন, ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে।বিষয়টি আমরা অবগত।আশা করি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ এর দুপাশের সড়ক সংস্কার কাজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর