শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরো বেশ কয়েকজন। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকুর আলীর ছেলে জালাল উদ্দিন (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সরকার পতনের পর হেমায়েতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি আবুল নেতা হাশেম ও সাবেক ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলী গ্রুপের মধ্যে দ্বন্দ চলমান ছিলো। এরমধ্যে শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জালছা নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সূত্রে ধরে শনিবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে দুপুর ১ টার দিকে মৃত্যু ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী সহিংসতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর