মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল গতিরোধ করে ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেল লাইন মোড়ে। ব্যবসায়ী মো. মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিকের দোকান ও বিকাশ ব্যবসায়ী ও পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার মো. আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেন।

জানা যায়, ব্যবসায়ী মিলন হোসেন প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশটার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে মুখ বাঁধা দুজন লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিল। মিলনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তার টিম নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছিনতায়ের ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি জিডি হয়েছে। ছিনতাইকারীদের ধরার জন্য তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর