সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:০২ অপরাহ্ন

পাবনা ফরিদপুরে (৯ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যােগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব মো: এনামুল হক ও যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি মো: রুহুল আমিন মাষ্টারের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপজেলা বিএনপি ও পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ইউনিয়ন ও ওয়াড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে মিলিত হয়। এখানে দলের বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।

সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি আলহাজ্ব এ্যাড: আবুল হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো: জহুরুল ইসলাম বকুল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও চেয়ারম্যান মো: জিয়াউর রহমান জিয়া,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি মো: জিল্লুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ও সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল দাইয়ান মঞ্জু, যুগ্ন আহবায়ক পৌর বিএনপি মো: মোখলেছুর রহমান মুকুল,যুগ্ন আহবায়ক পৌর বিএনপি আ: হান্নান,সদস্য উপজেলা বিএনপি মো: শাহ আলম, সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি মো: আশরাফুজ্জামান মাসুদ,আহবায়ক উপজেলা যুবদল মো: আলী হোসেন,সদস্য সচিব পৌর যুবদল মো:পরাগ আহমেদ কাকন,যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল মো:নয়ন কাজী, আহবায়ক উপজেলা ছাত্রদল মো:হুমায়ুন করিব সজিব, আহবায়ক পৌর ছাত্রদল ছাইদুল রহমান শামিম সহ উপজেলা জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর