সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঁথিয়া সেচ্ছাসেবী ফাউন্ডেশন মানবতার সেবায় সকলের তরে নিয়োজিত

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিষ্ঠিত সাঁথিয়া সেচ্ছাসেবী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী  ব্লাড ডোনার ফাউন্ডেশন ,। এটি একমাত্র মানব সেবায় নিয়োজিত গত ২০২০ সাল হতে এই সংগঠনটি সুনামের সাথে পরিচলিত  হয়ে আসছে।সাঁথিয়া উপজেলার  মধ্যে উপজেলা সদর সেই সাথে সকল ইউনিয়ন পর্যায়ে সকল প্রত্যান্ত  অঞ্চলে কমিটি দিয়ে তথা সাঁথিয়া উপজেলার বাহিরে পাবনা জেলার  বিভিন্ন উপজেলায় পাবনা জেলার বাহিরেও বিভিন্ন জেলায়  সাধারণ গরীব মানুষ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে রক্তদান সেই সাথে বিভিন্ন সময় স্বেইচ্ছায় বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক অনুষ্ঠান পরিচালনা করে থাকে।যেমন: রক্তদান, বাল্যবিবাহ রোধ, শীতবস্ত্র বিতরণ,গরিব মানুষের খাবার বিতরণ, হতদরিদ্রদের মাঝে ইদ সামগ্রী বিতরণ,খেলাধুলার সামগ্রী বিতরণ। মাদকাসক্তদের  মাদক থেকে বিরত রাখা,গরিব মেধাবীদের শিক্ষা সামগ্রী বিভিন্ন প্রকার বই বিতরণ, বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ,আরো বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে।এই ফাউন্ডেশন বর্তমানে ৩১ সদস্য কমিটি নিয়ে সর্বমোট বিগত দিনে ৫০০অধিক বিভিন্ন কমিটি থেকে ও ফেসবুক অফিশিয়াল পেজে ৫০০০  হাজার অধিক   স্বেচ্ছাসেবী যুক্ত আছে।    এই ফাউন্ডেশনের সভাপতি  মো: রিপন হোসেন (লাইক) বলেন যে আমরা বিগত বছর হতে আজও পর্যন্ত মানব সেবায়  কাজ করে আসছি আমাদের  ফাউন্ডেশন  একমাত্র অরাজনৈতিক সংগঠন  যা কেবলমাত্র মানব সেবায় কাজ করায় আমাদের লক্ষ্য। তিনি আরো জানান সাঁথিয়া উপজেলা কে একটি আদর্শ শতভাগ স্বেচ্ছাসেবী  মূলক উপজেলা গড়ার লক্ষ্যে সকল পেশার মানুষদের নিয়ে একসাথে কাজ করবেন। তিনি সকল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।  তিনি আরো বলেন আমি ব্যক্তিগত ভাবে এক হাজার ব্লাড ডোনার সম্পৃর্ণ করছি, তিনি  বলেন কারো কোন প্রকার সাহায্য ও রক্ত এবং কোন তথ্য  প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। মোবাইল নাম্বার ০১৭৪৩-৩৭৮৩০১।
এ ফাউন্ডেশনের আরেকজন কর্ণধার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান জানান সাঁথিয়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন হবে সাঁথিয়া উপজেলাবাসীর একমাত্র আশ্রয়স্থল ও সকলের চাওয়া পাওয়ার শেষ ঠিকানা। সাঁথিয়া উপজেলা বাসির পাশে সব সময় আমরা সাঁথিয়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। পরিশেষে সকলের নিকট দোয়া ও সহযোগিতা,কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর