সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন আটঘরিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম ও সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল করিমের বিদায় জনিত কারণে বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৬ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডঃ প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলীর প্রত্নী বেগম সালেহা মনা, সাবেক শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুর খান, শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণীর ছাত্রী রাহা।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আসলাম হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর