সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা যুব ঋণ ও সনদ বিতরণ 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে  যুবর্্যালী, আলোচনা সভা, যুব ঋন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১ নভেম্বর সকালে উপজেলা চত্বর থেকে একটি যুব র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সাবেক আমীর হাফেজ মাওলানা মো : আমিরুল ইসলাম, উপজেলা সমন্বয়কারি মুনঞ্জুরুল ইসলাম বাপ্পি, বংশিপাড়া যুব ফ্রেন্ড সার্কেল সোসাইটির সভাপতি ইয়াকুব আলী, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে মোছা: জুই খাতুন।
উক্ত দিবসে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ১১ লাখ টাকা ঋনের চেক বিতরণ করা হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারী, যু ও যুব মহিলা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর