সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় কৃষকদলের নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখা’র নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১টায় আনন্দ মিছিলটি কালাচাঁদপাড়া থেকে বের হয়ে শহরের আতাইকুলা সড়ক, আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে জেলা কৃষকদলের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসিপের পরিচালনায় বক্তব্য রাখেন, আসলাম হামিদ খান, আগা মোহাম্মদ, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন মনু, কৃষকদল নেতা শাহাদৎ হোসেন, সাইদুর রহমান সাত্তার, মো. ফিরোজ, আব্দুল বারী, আবু মুসা, শাজাহান খান সাজু, মো. আসাদ, মো. আন্তু প্রমূখ।

বক্তব্যকালে বক্তাগণ নব-নির্বাচিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে কৃষকদল পাবনা জেলা শাখাকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর