সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে চাটমোহর উপজেলা যুবদল। রবিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার রেলবাজারে এ কর্মসূচী পালন করে নেতা কর্মীরা।

চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভির জুয়েল লিখনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু।

পাবনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি কে এম সাইদ উল ইসলাম কাফির উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিলন মল্লিক, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুম রানা, উপজেলা যুবদলের সদস্য ইমরান শুভ, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ মানুষের মাঝে বিতরণ সহ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন দুঃস্থ রুগীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো ফারুক হোসেন। সঞ্চালনায় করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি সরকার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর