স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলগেট এলাকায় বৃদ্ধ সোলাইমান রাস্তা পার হওয়ার সময় আত্রাইয়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি পিকআপ সোলাইমানকে ধাক্কা দিলে সড়কে পড়ে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয় লোকজন সোলাইমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।