[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
নওগাঁর রাণীনগরে রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় সোলাইমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সোলাইমান উপজেলার নয়া হরিশপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলগেট এলাকায় বৃদ্ধ সোলাইমান রাস্তা পার হওয়ার সময় আত্রাইয়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি পিকআপ সোলাইমানকে ধাক্কা দিলে সড়কে পড়ে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয় লোকজন সোলাইমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।