সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় মদ পানে দুই বন্ধুর মৃত্যু, অসুস্থ ৩

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২:০০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ(২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী(১৭)। এঘটনায় গুরুতর অসুস্থ আরও তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ৫ বন্ধু অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সোমবার রাত সাড়ে দশটায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ(২৫) মারা যান। এর এক ঘন্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরীর (১৮) মৃত্যু হয়। এছাড়া আরও তিন জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে অসুস্থদের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.উজ্জল হোসেন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয় এবং আরেক জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া গুরুতর অসুস্থ আরো তিন জনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশের সুরতহাল শেষে পাবনা মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর