সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে লিচু বাগানে মিললো যুবকের মরদেহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি/ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে। নিহতের স্বজনরা জানান, নয়ন শিমুলতলা বাজারের দোকানদার ছিলো। প্রতিদিন রাত ১০ টার মধ্যে সে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতো। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজন শিমুলতলা বাজার ও এর আশপাশে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিহত নয়নের লাশ সনাক্ত করে। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার চেয়েছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর