মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) রাতে উপজেলার মল্লিক বাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজাবহনকারী একটি পিকআপ জব্দ করে পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস রিলিজে এতথ্য জানায় জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার মল্লিকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮), লালমনিরহাটের নয়াহাট এলাকার নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৯) ও একই জেলার হরিডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের ছেলে হাসান আলী (২৪)।
প্রেস রিলিজে বলা হয়, আসামিদের কাছে ব্যাপক মাদক রয়েছে বলে গোপন তথ্য ছিলো পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর