সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ধ্বংস 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:০৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার চতরাবিল অঞ্চলে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (২ আক্টোবর) সকাল থেকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিল  এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটঘরিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতরার বিল এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় চতরাবিল থেকে ৯৫টি চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জাল রেখে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম বলেন, অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর