শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চাটমোহরে ট্রেনে কাটা পড়ল কৃষকের সাতটি ছাগল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

পাবনার চাটমোহর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের সাতটি ছাগল মারা গেছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ছাগলগুলোর মালিক ঐ গ্রামের মৃত. রাজি মোল্লার ছেলে কৃষক লুৎফর মোল্লা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কৃষক লুৎফর মোল্লার ছাগলগুলো বাড়ির পাশের একটি জমিতে ঘাস খেয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে মালিকের বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় ঢাকা থেকে রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একে একে সবগুলো ছাগল। ঘটনাস্থলেই মারা যায়। এসময় রেললাইনের আশে পাশে কোন লোকজন ছিল না।
সাতটি ছাগলের মৃত্যুতে কৃষক লুৎফর মোল্লা বাকরুদ্ধ হয়ে পড়েছে।  তার ছোট মেয়ে আদরের ছাগলগুলোর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে। ছাগলগুলোর আনুমানিক বাজার মুল্য লাখ টাকার ওপরে হবে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর