সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেড়ায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন
পাবনা
পাবনা

পাবনা বেড়ায় কাগেশ্বরী নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (১অক্টোবর) সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহান (২০) চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব মোল্লার ছেলে।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তার নিজ বাড়ির পাশে নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ঐ দিন বিকেলে বেড়া ফায়ার সার্ভিস’র একটি দল ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরী দলকে খবর দিলে রাতে তারা এসে পৌঁছে। সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের এক ঘন্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।
বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে একদিন পর রাজশাহী ডুবুরী দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর