সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটঘরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় অভিযুক্ত নাঈম হোসেন (১৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাঈম চাঁদভা হাটপড়া গ্রামের আমির হামজার ছেলে। আর ভুক্তভোগী শিশু ব্র্যাকপাড়া গ্রামের বাসিন্দা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, আটঘরিয়া ব্র্যাকপাড়া এলাকার একটি লেপ তোষকের দোকানে কাজ করে অভিযুক্ত নাঈম। শনিবার দুপুরে শিশুটি ওই দোকানের সামনে খেলা করার সময় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে নাঈম।
পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি শফিকুজ্জামান আরো জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর পিতা বাদি হয়ে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেন।
পরে নাঈমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল রোববার পাবনা জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর