মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশের এসআই কে ক্লোজড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে এক নারীর ঘরে রাত্রী যাপনকালে জনতার হাতে আটক পুলিশের এসআই মেহেদী হাসানকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বুধবার রাতে পুলিশ বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম। অভিযুক্ত এসআই মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। মামলা তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দু’জনের মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক ক্রমশঃ গভীর সম্পর্কের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এই সম্পর্কের প্রেক্ষিতে ঐ গৃহবধূ পাশ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিনপাড়া বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়িতে থাকা অবস্থায় গত মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ঐ বাড়িতে গিয়ে গৃহবধূর সাথে একই ঘরে রাত্রী যাপন করছিলেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে একই রুম থেকে আপত্তিকর অবস্থায় আটক করে চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনতার আক্রোশ থেকে মুক্ত করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, ঐ পুলিশ সদস্য’র বিষয়টি নিয়ে আমরা তদন্ত করবো। যেহেতু বিষয়টি ব্যাপক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে সুতরাং তাকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পুলিশের তদন্তে সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর