মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় তিন সন্তানের জননীকে ৩ মাস ধরে পালাক্রমে ধর্ষণ

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

পাবনার সুজানগরে তিন সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া যায় । এ ঘটনায় ধর্ষণের শিকার  ওই গৃহবধু বুধবার৷ (৩১ জুলাই) বাদী হয়ে নজরুল ইসলাম ওরফে নজু (৪০) ও স্থানীয় যুবলীগ নেতা মো.টিটু (৩০) নামে  ২ব্যক্তিকে আসামী  করে সুজানগর থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজু উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের  মৃত গোলাম রব্বানী পক্কির ছেলে এবং অভিযুক্ত অপর ব্যক্তি একই গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে । পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, নজরুল ইসলাম ওরফে নজুর গরুর খামারে কাজ করতে যায় ওই গৃহবধু । এ সময় বাড়িতে  নজরুল ইসলাম ওরফে নজুর স্ত্রী না থাকায় সে তার ঘরে নিয়ে গিয়ে গৃহবধুকে তিন মাস আগে  জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্থানীয় যুবলীগ নেতা টিটু  দেখে ফেলায় ওই গৃহবধুকে ভয়ভীতি দেখিয়ে  টিটুও গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়-ভীতি দেখিয়ে ৩ মাস ধরে শুরু হয় পালাক্রমে ধর্ষণ, সম্প্রীতি গত রবিবার ধর্ষিতা নিজে থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে সুজানগর  থানার অফিসার ইনচার্জ   জালাল উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি , প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়ায়  মামলা রুজ করা হয়েছে।  এবং পাবনা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত ২ আসামীকে  গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শীঘ্রই আসামিকে ধরতে সক্ষম হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর