মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় মৃত আইডিয়াল স্কুলের অফিস সহকারী করোনা পজেটিভ ছিলেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

করোনা উপসর্গ নিয়ে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের অফিস সহকারী কাম জুনিয়র শিক্ষক মঞ্জুর কাদির বাবু’র(৫০)মৃত্যুর পর জানা গেল তিনি করোনা পজেটিভ ছিলেন।

প্রচন্ড শ্বাস কষ্ট,কাশি ও অস্থিরতা নিয়ে তিনি ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর আগে তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক দ্বারা ব্যবস্থাপত্র লিখে নেন। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু গত ২৭জুলাই সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের বেডেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান সহকারী সরকার হুমায়ুন কবির বলেন,ম্ঞ্জুর কাদির বাবু’র মৃত্যুর পর তার দেহ থেকে করোনার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। গতকাল বুধবার তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম জানান, শরৎনগর পশুর হাটে মঞ্জুর কাদির কোরবানির গরু কিনতে যান। তার পর থেকে তিনি জ্বর,কাশি ও শ্বাস কষ্ট অনুভব করেন। তাতেই তার মৃত্যু হয়। তবে তার পরিবারের সদস্যরা সকলেই ভালো আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর