মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হাত-পা বেধে ডাকাতি গ্রেফতার ৮

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি ১৫ লাখের মধ্যে ৬৯ হাজার টাকা, একটি মোবাইল, আসামিদের ব্যবহৃত আটটি মোবাইল, ডাকাতি কাজে ব্যবহৃত সেলাই রেঞ্জ ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পাবনার পুলিশ সুপার মো. আ. আহাদ।
গ্রেফতারকৃতরা হলেন, সাঁথিয়ার গোপণাথপুরের শাকিল হোসেন (২৩) ও একই উপজেলার আফতাবনগর ছেচনিয়ার মো. আ. বাতেন (২৮) সহ আটজন। এছাড়া যাত্রাবাড়ি থানা পুলিশ এই ডাকাতির সাথে জড়িত নরসিংদী ও শরীয়তপুরের আরও তিনজনকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাতদলের সদস্য। তারা কয়েকজন ঢাকায় অবস্থান করে। তবে বিভিন্ন জেলায় এদের নেটওয়ার্ক রয়েছে। এর মাধ্যমে কার বাসায় নগদ টাকা আছে সেটি নিশ্চিত হয়। এরপর সংঘবদ্ধভাবে ডাকাতি করে। এদের অনেকের নামেই একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আ. আহাদ জানান, গত ১০ জুলাই রাত সাড়ে ৩টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে আতিকুর রহমান জুয়েলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জুয়েল ইউরো ফুটবল কাপের খেলা দেখে ঘুমানোর পর বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এরপর রশি দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে বেধে নগদ ১৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। এঘটনায় জুয়েল বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করলে অনুসন্ধান শেষে পাবনা ও ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মুলহোতা শাকিল হোসেন (২৩) সহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর