যশোরের অভয়নগর নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে সংঘবদ্ধ ৩ জন মহিলা চোরকে চুরাই মানিব্যাগ ১৩০০ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় বেনাপোল থেকে মোংলাগামী কমিউনিটি ট্রেনে এঘটনা ঘটেছে। নওয়াপাড়া স্টেশনের নিরাপত্তা কর্মী সুমন হোসেন জানান, মোংলার উদ্দেশ্য যাওয়া বাগেরহাট জেলার ফকির হাট উপজেলার খাজুরা গ্রামের সিরাজ কাজীর ছেলে ইমদাদুল কাজী নামের একজন যাত্রী জানায় আমার মানিব্যাগ টাকা সহ ট্রেনের মধ্যে থেকে চুরি হয়ে গেছে তাৎক্ষনিক ওই তিন মহিলাকে ট্রেন থেকে নামিয়ে তাদের জিগাসাবাদে আসামিরা স্বীকার করে মানিব্যাগ তারা চুরি করেছে পরে মানিব্যাগসহ ১৩০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা খুলনা জেলার সোনাডাঙা থানার বয়রা খুড়াবস্তি শ্বশানগাট এলাকার আব্দুল রউফ এর স্ত্রী মোছাঃ আরুকা বেগম(৪০), একই এলাকার আনোয়ার সরদারের মেয়ে সালমা বেগম(৩০), ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলি একসরা গ্রামের মাহবুর রহমানের স্ত্রী মোছাঃ সলে বেগম(৫০)। এবিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ইনচার্জ নায়েক মশিউল ইসলাম বাদি হয়ে ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এবিষয়ে নওয়াপাড়া রেলওয়ে পুলিশের এসআই সোহাগ কুমার জানান, আটককৃত নারী চোর সদস্যদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।