সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের প্রায় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার আবাদপুকুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ওই হাটেই প্রকাশ্যে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

রাণীনগর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার দিন উপজেলার সবচেয়ে বড় হাট আবাদপুকুরহাটে অবৈধ কারেন্ট জাল বেচা- কিনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায় নেতৃত্বে অভিযান পরিচালনা করে  অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ব আলী, রাণীনগর থানার এএসআই হাবিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর