মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক  করেছে চাটমোহর থানা পুলিশ।
বুধবার(১২ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী  প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ফৈলজানা ইউনিয়নের ধুপুলিয়া গ্রামের ফজর আলীর ছেলে আব্দুল মতিন (৩৫) একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে কামাল হোসেন(৩২) ও একই ইউনিয়নের  দিঘুলিয়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে  খোকন ইসলাম (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত  রাত ১০ টার দিকে  উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী  প্রাথমিক  বিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়।অভিযান  চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছে থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা আজকের পত্রিকাকে জানান,৫ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুন তাদের আদালতের পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর