রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ই-পেপার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঈশাখাঁ লেখক সম্মাননা অনুষ্ঠান

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ জুন, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি পাকুন্দিয়া শাখা কার্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে গতকাল (১ জুন, ২০২৪ইং) শনিবার বিকাল ৫ ঘটিকায় পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডা. শহিদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণ মানুষের কবি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার উপদেষ্টা, ডা. বোরহান উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বেসরকারী গ্রন্থাগারিক সমিতির সভাপতি রুহুল আমীন।
সার্বিক সহযোগিতায় ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ঈশাখাঁ সংবাদ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক আফসার আশরাফী। উপস্থাপনায় ছিলেন কবি বাসিরুল আমিন।
অনুষ্ঠান শেষে ঈশাখাঁ লেখক সম্মাননা ২০২৪ কবি শওকত আলম, ছড়াকার নূর আলম গন্ধী, ছড়াকার শাহ আলম বিল্লাল, কবি ও কথা সাহিত্যিক কবির সুমন, কবি আব্দুস সাত্তার সুমন, কবি শেখ মোমতাজুল করিম শিবলু, কবি জিয়াউর রহমান, কবি শহিদুল ইসলাম মাসুদ, কবি ও গীতিকার মোখলেছুর রহমান আকন্দ, কবি আসাদ সরকার, ছড়াকার এম. হাবিবুর রহমান, কবি মেহেদী হাসান, কবি নাঈম ইসলাম বাঙালি, কবি এইচ এম মিনহাজুল আবেদীন, কবি ইমরান হোসেন পলাশ খান সহ ১৬ জনের হাতে তুলে দেন এ পুরস্কার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি শেখ নজরুল ইসলাম, কবি রুহুল আমীন, কবি রাশেদ মনির কবি, নাট্যকার আব্দুল ওয়াহাব, কবি মীর জাহান ভূঁইয়া, কবি আফরোজা আক্তার, রেনু মিয়া, আশরাফী, সাংবাদিক এম এ হান্নান, সাংবাদিক আবু হানিফ,  সাংবাদিক ফকির আলমগীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর