মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩, আটক ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন আহত হয়েছে। সহিংসতায় জড়িত থাকার দায়ে ২ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক আনারস ও মোটরসাইকেল প্রতিদন্দিতা হয় এতে মোটরসাইকেল প্রার্থী জয়ী হয়। ফলে পরাজিত আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করা কর্মীদের উপর উপজেলার বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে। তারি ধারাবাহিকতায় গত ২৯ মে রাত ১০ টার সময় ধোপাদী নতুন বাজারে দুষ্কৃতকারীদের হাতে আনারসের পক্ষে কাজ করা ধোপাদী গ্রামের উত্তম শীলের ছেলে নওয়াপাড়া কলেজের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রলব কুমার শীল ও একই এলাকার ছাত্রলীগ কর্মী সুমন শীলকে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা হামলা করে মারাত্মক আহত করে। ওই বিষয়ে পুলিশ এখনো কাহকে আটক করতে পারেনি। ওই বিষয়ে অভয়নগর থানার এএসআই সিলন বলেন ধোপাদী গ্রামের ঘটনায় সংবাদ পেয়ে সাথে সাথে অভিযান চালানো হয়েছে কিন্তু কাহকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যহত আছে। অন্যদিকে শনিবার( ১ জুন) সকাল ১১ টার সময় উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রাম আনারস প্রতীকে পক্ষে কাজ করার দায়ে ওই গ্রামের হাজী আকবর আলী গাজীর ছেলে মোঃ শরিফুল ইসলাম গাজীকে সংঘবদ্ধ ভাবে দুষ্কৃতকারীরা বেধড়ক মারপিট করেছে। তার মাথা ফেটে যাওয়াসহ বাম হাত প্যাকচার,শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আহত শরিফুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে সাথে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল বাশুয়াড়ী গ্রামের আঃ করিম শেখের ছেলে সুমন শেখ, ও টিটু শেখের ছেলে নাইম শেখ। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, সহিংসতার খবর পেয়ে ২ জনকে আটক করা হয়েছে এব্যাপারে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর