মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ। এঘটনায় ধর্ষক মেহেদী হাসানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২ আগষ্ট আটঘরিয়া কলেজপাড়া গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আটঘরিয়া কলেজপাড়া গ্রামের শহিদ আলীর মেয়ে ইশারত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীকে একই গ্রামের ফজলুর রহমান এর লম্পট ছেলে মেহেদী হাসান বিয়ের প্রলোভন দিয়ে উপজেলার মাজপাড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের তার ফুফা আকবর আলী ওরফে আক্কুবর এর বাড়ীতে নিয়ে যায়।

ঘটনার দিন বেলা দুইটার দিকে তার ফুফার বাড়ীর ঘরের মধ্যে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে লম্পট মেহেদী হাসান। বিষয়টি জানা জানি হলে মেয়ের বাবা শহিদ আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এসময় থানা পুলিশ লম্পট মেহেদী হাসানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

ধর্ষিতা জানান, গত ৫/৬ মাস ধরে মেহেদী হাসান আমাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায় ২ আগষ্ট সে আমাকে বিয়ের কথা বলে তার ফুফার বাড়ীতে ডেকে নিয়ে যায় এবং আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তার ফুফু, ফুফা আকবর আলী ও প্রতিবেশী এক নারী আমাকে বেধরক মারধর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর