রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

নাগরপুরে জাতীয় যুব দিবস পালিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এর সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, মো. ফরহাদ হোসেন ডেভিড, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুল ইসলাম মনির প্রমূখ।
অনুষ্ঠানে যুবসমাজের উন্নয়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর