বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

রুহিয়ায় ইয়াবা ও হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯৫৩ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও একজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর  রুহিয়া থানা পুলিশ কশালগাঁও সেনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বসতঘরের পাশে বাঁশের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৯টি নীল জিপার পলিথিন থেকে ৯৫৩ পিস ইয়াবা এবং অপর একটি পলিথিন থেকে ৮ গ্রাম হেরোইন ও নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ওই এলাকার মোকসেদুল ইসলামের স্ত্রী মোছাঃ লাভলী বেগম (২৩) ও উমের আলীর স্ত্রী মোছাঃ মুসিদা বেগম (৫৫)। অভিযুক্ত মোকসেদুল ইসলাম (৩১) পলাতক রয়েছেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর