শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ইয়াছিন মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ছাগলে সিমের গাছ খাওয়াকে কেন্দ্র করে মিম মন্ডল (২০) নামে এক যুবকের কিল-ঘুষিতে ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

 

খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে।

 

নিহত বৃদ্ধ ইয়াছিন আলী ওই গ্রামের গরিবুল্লা মন্ডলের ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মন্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মন্ডলের সীম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় মিম মন্ডল ইয়াছিনকে উপর্যুপুরি কিলঘুষি মারতে থাকে।

 

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিলঘুষি মারছে। এক পর্যায় আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত বৃদ্ধ ইয়াছিন আলীর ছেলে সারোয়ার হোসেন জানান, আমরা সবাই আহসানগঞ্জ বাজারে ছিলাম। সকাল অনুমান ১০টা নাগাদ একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে মিম হোসেনের ছাগল আমাদের লাগানো সিম গাছের পাতা খাচ্ছিল।এটাকে কেন্দ্র করে মিম হোসেন এবং আমার বাবার মধ্যে তর্ক হচ্ছিল।

 

তিনি আরও বলেন, এক পর্যায়ে মিম হোসেন বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়| এতে গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি দাবি করে বলেন, মিম হোসেন আমার বাবার বুকে আঘাত করে কিল-ঘুষি মারার কারণে বাবা মারা গেছেন| আমি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

 

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ খায়রুল আলম বলেন, বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। আমরা বৃদ্ধকে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখতে পাইনি।

 

আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এদিন দুপুরে বৃদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর