সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদ আর নেই, রবিবার দ্বিতীয় জানাজা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (মুক্তি) শনিবার (৩ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, শনিবার বেলা প্রায় পাঁচটার দিকে থানার দোতলায় অবস্থানরত অবস্থায় আবুল কালাম আজাদ হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার (রাত ৭টা ২০ মিনিট) দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের শিক্ষক হাজী গোলবার হোসেন সরকারের ছেলে ছিলেন।
সহকর্মীরা জানান, কর্মস্থলে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে চাটমোহর থানা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোকাহত।
মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার রাত ১১টায় চাটমোহর পৌরসভার বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ফরিদপুরের চন্দিহার এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ গ্রাম জন্তিহারে তাঁকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর