মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন 

ডা.এম.এ.মান্নান দ,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। আজ বিকেলে উপজেলার ভাড়রা ইউনিয়নের চরাঞ্চলে জাহাঙ্গীর মিয়ার পলিশেড ও লো – লিপ পাম্প ( এলএলপি) পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ শাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ। প্রকল্প পরিচালক বলেন, পলিশেড হাউসে সারাবছর চলে চারা উৎপাদন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারাবছর নিরাপদে চারা উৎপাদন করা যায় এই পলিশেডে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর