শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

রুহিয়ায়  ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩টি ঘর পুড়ে ছাই 

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার  ১নং রুহিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘনিবিষ্ণুপুর পুরাতন ঈদগা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালক সহেদ আলীর বসতবাড়িসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী সহেদ আলীর স্ত্রী  রূপবান বেগম জানান, আমি বাইরের রান্নাঘরে রান্না করছিলাম। ছেলের বউ সুরভী আক্তার টিউবওয়েলে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ ঘরে ঢুকতেই দেখি পুরো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগুনে বাড়ির আলমারি, ফ্রিজ, খাটসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে বসতঘরে থাকা ধান-চালসহ খাদ্যশস্য, নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মরতরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আকস্মিক এই বিপর্যয়ে সবকিছু হারিয়ে দিশেহারা পরিবারটি এখন সরকারি ও বেসরকারি জরুরি সহায়তার দিকে তাকিয়ে আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর