মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

নাগরপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে এবং জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়ন চেচুয়াজানী তালতলা কাঁচা রাস্তায় এ বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার উদ্যোগে বৃক্ষরোপণ করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক রাশেদা খাতুন, ইউনিয়ন ভিডিপির দল নেতা মো. ফরিদ হোসেন, আব্দুল্লাহ্ ভূঁইয়া, দলনেত্রী নূরজাহান, পারভিন সহ আনসার ও ভিডিপির সঞ্জীবনী প্রজেক্টের সদস্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর